বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্বার মাগফেরাতের জন্য দোয়া ও মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

 

নাজিরপুর প্রতিনিধি:-৪৫ তম জাতীয় শোক দিবস উপলক্ষে নাজিরপুর উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন এর হোগলাবুনিয়া (তারাবুনিয়া) বাজার আওয়ামীলীগ অফিস চত্ত্বরে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়েজন করা হয়। বাংলার অবিসাংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেট হামলায় নিহতদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব এস এম নজরুল ইসলাম (বাবুল) দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং মাটিভাঙ্গা ইউনিয়র আওয়ামীলীগে এর সিনিয়র সহ-সভাপতি এম মুনছুর আলী, প্রধান অতিথি ছিলেন এ্যাড. শ ম রেজাউল করিম (এম পি), মাননীয় মন্ত্রী মৎস ও প্রানী সম্পদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম (মন্টু), যুবলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান হাওলাদার, যুবলীগের সাংগঠনিক সম্পাক মুন্সি আল-মামুন।
এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুল ইসলাম সাইফ সাবেক সাধারন সম্পাদক চক বাজার থানা ছাত্রলীগ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান,সাধারন সম্পাদক সুজন ইসলাম (বাবু)।

উপস্থিত ছিলেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি জিহাদুল হাসান রনি, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক হৃদয় হাসান মেহেদী, যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন প্রিন্স। এ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবেদক:- মেহেদী ইসলাম।

(সি/স-২৭ আগস্ট-তা/ই)