ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযানে ৪ লক্ষাধিক টাকা জরিমানা ও ৫ টি যন্ত্রদানব বিকল করা হয়

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভোলাগঞ্জ ও লীলাইবাজার এলাকা থেকে ৫ নৌ মালিককে ৪ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় যন্ত্রদানব খ্যাত মিনি বোমা মেশিন (লিস্টার) দিয়ে বালু উত্তোলনকালে ৫ টি মেশিন ভেঙ্গে বিকল করা হয়।

২৬ আগস্ট  সকাল ১০.৩০টা হতে দুপুর ১টা পর্যন্ত টাস্ক ফোর্সের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা আইনপ্রয়োগে সার্বিক সহযোগীতা করেন।

অভিযান শেষে অনুপমা দাশ বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০” আইনে ভোলাগঞ্জ এবং লিলাই বাজারে ৫জন অপরাধীকে বিভিন্ন অংকে মোট ৪,৪০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৫টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়।এই রকম অভিযান অব্যাহত থাকবে।

(সি/স-২৭ আগস্ট-তা/ই)