সিলেট জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির সম্ভাব্য তালিকাতে আলোচনায় এড.আজমল আলী (এপিপি) শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ সিলকো ডেস্ক:-কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং উত্তর ইউনিয়নে আওয়ামীলীগের রাজনীতির প্রাথমিক চর্চা,দুর্দিনে বিভিন্ন সময়ে তৃণমূল আওয়ামী লীগের ত্রাণকর্তা, সামনে থেকে নেতৃত্ব দেওয়া একমাত্র ব্যক্তি ,মুজিব আদর্শে দীক্ষিত এ পরিবারের সন্তান যার হাত ধরেই সৃষ্টি হয়েছে অনেক মুজিব নেতাকর্মীর,এমনই এক পরিবার থেকে উঠে আসা শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, জেনারেল এরশাদের আমলে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।স্কুলজীবন থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত।সিলেটের স্বনামধন্য দি এইডেড হাই স্কুল থেকে এস এস সি পাস করেন।পরবর্তীতে উচ্চমাধ্যমিক শেষ করেন সিলেট এমসি কলেজ থেকে।এমসি কলেজে পড়াশোনা কালীন সময়ে এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থী ছিলেন, সেখানেও ছাত্রলীগের রাজনীতি চালিয়ে যান।পরবর্তীতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আহ্বায়কের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহবায়ক এর দায়িত্ব ও পালন করেন।ওয়ান ইলেভেনের সময় যখন অসংখ্য নেতার আদর্শচ্যুত ঘটে তখন ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজপথে সময় কাটান তিন।রোদে পুড়ে রাজপথে মিছিলে যোগ দেন। সিলেট জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন।তিনি ২০০৯ সালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ‘ল’পাস করেন এবং সিলেট জজ কোর্টের আইনজীবী হিসাবে যোগদান করেন।২০১১ সালে জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন সেই থেকে আজ অবধি পর্যন্ত তিনি নিজের দায়িত্ব সততার সাথে পালন করেন। দল ক্ষমতায় থাকলেও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেল খাটতে হয় উনাকে তবুও কোনদিন দলের জন্য পিছপা হননি,অর্থের লোভ কখনো স্পর্শ করেনি,দলের স্বার্থে তিনি সর্বদা সামনের সারিতে,নিজের দলের জন্য নিজের এলাকার বাসীর জন্য অনেক ত্যাগ স্বীকার করেন।সুসময়ের কোকিল ও হাইব্রিড দের ভিড়ে এরকম ত্যাগী নেতারা যেন হারিয়ে না যান,যারা নিজের জীবনের তোয়াক্কা না করে দলের ও জনগণের স্বার্থে রাজনীতি চালিয়ে যান। (সি/স-২১ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: