কোম্পানীগঞ্জের ধলাই নদীতে বালু শ্রমিকের সলিল সমাধি

Desk Desk

News

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে বালু উত্তোলনকালে এক শ্রমিক নিহত হয়েছে।

সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার কলকতাখাঁ গ্রামের নিয়াজ আলীর পুত্র সুরুজ জালাল (২২) বৃহস্পতিবার দুপুর ১ টা ২০ মিনিটের সময় ধলাই নদীতে বালু উত্তোলনকালে পানিতে ঝাপ দিলে সে নিখোঁজ হয়।কোম্পানীগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় ডুবুরির সাহায্যে অনেক খোজাখুজির পরে বেলা ৩ টা ২৫ মিনিটের সময় মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত ব্যক্তি উপজেলার দক্ষিণ রাজনগর গ্রামের ইসমাইল আলীর মালিকানাধীন শাকিল (১) এন্টারপ্রাইজ বালু নৌকায় কর্মরত অবস্থায় এ দূর্ঘটনা ঘটে ।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জাহান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

শেষ খবর পাওয়ার আগপর্যন্ত কোম্পানীগঞ্জ থানা একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(সি/স-০৮ অক্টোবর-তা/ই)