দেশব্যাপী ধর্ষন ও বলাৎকারীদের শাস্তির দাবিতে বর্ণমালা সংগঠনের “আলোক প্রজ্জ্বলন ও প্রতিবাদ” সভা অনুষ্টিত Desk Desk News প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০ স্টাফ রিপোর্টার:-সারাদেশে সংঘটিত ধর্ষণ বলাৎকার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন ও প্রতিবাদ সভা করেছে বর্ণমালা সামাজিক সংগঠন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় দয়ার বাজার পয়েন্ট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের সামনে বর্ণমালা শিক্ষা সংগঠনের সভাপতি ও ছাত্রনেতা সজীবুল ইসলাম জয়ের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন-কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াছুর রহমান,২ নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বর্ণমালা’র উপদেষ্টা এম এ আলীম, কোম্পানীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ আহমেদ,উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস মিয়া,পুর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক -এম এ বশির সহ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বর্ণমালা সংগঠনের নেতৃবৃন্দ। বর্ণমালা সেচ্ছাসেবী শিক্ষা সংগঠনের সভাপতি সজীবুল ইসলাম জয় বলেন-ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। আমরা সেচ্ছাসেবী কর্মীরা তাদের কঠিন হুশিয়ারী দিয়ে জানিয়ে দিতে চাই-ধর্ষকরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তাদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। তবে এইসকল ঘটনাকে কেন্দ্র করে কেউ নোংরা রাজনীতি করার চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না (সি/স-০৮ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: