কোম্পানীগঞ্জের সুন্দাউড়ার সুফিয়া ফেন্সিডিলসহ পুলিশের খাঁচায় বন্দি Desk Desk News প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দাউড়া থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক লেডি-মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সামসুল আরেফিন, সহকারী সাব ইন্সপেক্টর মো: রেজুয়ান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে সুন্দাউড়া গ্রামে তার বসত ঘরে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করেন। আটককৃত মহিলা সুফিয়া বেগম (৪৫) মৃত শওকত আলীর স্ত্রী। উদ্ধারকৃত মাদক, মামলার আলামত এবং আটক সুফিয়া বেগমকে গ্রেফতার দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জাহান বলেন,আমি স্বপ্ন দেখি কোম্পানীগঞ্জ মাদকশূণ্য হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। (সি/স-০৮ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: