পাকা রাস্তার উপর বিদ্যুতের খুটি,৮ বছরেও কর্তৃপক্ষের টনক নড়েনি

Desk Desk

News

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগামের একটি রাস্তার উপরে দাড়িয়ে থাকা বিদ্যুৎয়ের খুটি নিয়ে ভোগান্তিতে শিকার হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীসহ সাধারণ পথযাত্রীরা।

ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই রাস্তার ওপর স্থাপনের ৮ বছর পেরোলেও কর্তৃপক্ষ যেন অনেকটাই নির্বেকার।বিদ্যুতের খুঁটিটি সরানোর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

যানবাহন চালাতে গিয়েও দুর্ভোগের শিকার হচ্ছেন চালকরা। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কয়েকটি গ্রামের ৪/৫ হাজার মানুষ প্রতিনিয়তই যাওয়া-আসা করেন।

রাস্তার এ খুঁটির কারণে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,পাকা রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে ৮ বছরের পুরাতন এই বিদ্যুৎয়ের খুটিটি।

আব্দুর রহিম নামের এক ইউনিয়ন ছাত্রলীগ নেতা বলেন,
বিদ্যুতের খুঁটি সরানোর জন্য এলাকাবাসী কয়েকবার মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।খুঁটি না সরিয়ে নেওয়ায় রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। রাতের অন্ধকারে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অনেক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত হচ্ছেন রাস্তা ব্যবহারকারী মানুষজন।পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী, বড় কোনো দূর্ঘটনা ঘটার আগেই যেন এই খুটিটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।

এব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর সহকারী অধ্যাপক মুর্শেদ আলম বলেন,বিষয়টি অবগত করার জন্যে ধন্যবাদ। শিগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তবে স্থানীয়দের মধ্য থেকে কেউ লিখিত অভিযোগ দিলে খুব ভালো হতো।

(সি/স-১৮ অক্টোবর-তা/ই)