পাড়ুয়া ফুরক্বানিয়া মাদ্রাসায় সনদপত্র বিতরণ অনুষ্ঠান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ ফয়েজ আহমদঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় হিফজ সম্পন্ন কারী ছাত্র ছাত্রীদের কে সনদপত্র বিতরণ করা হয়। পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাঃ মাওঃ মাসুম আহমদ অনুষ্ঠানে উপস্থিত থেকে হিফজ সম্পন্ন কারী ছাত্র ছাত্রীদের কে সনদপত্র বিতরণ করেন। তিনি বলেন, কুরআনের শিক্ষায় শিক্ষিত হলে সমাজে অনাচার পাপাচার অশান্তি কিছুই থাকবেনা । শান্তিময় দেশ ও সমাজ গঠনে কুরআনি শিক্ষার বিকল্প নেই। কুরআনী শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসা। পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ মোশতাক আহমদ বলেন বেফাকের কেন্দ্রীয় পরিক্ষায় মাদরাসার ছাত্ররা ১ম,২য়,৩য় স্থান অর্জন করে মাদরাসা সুনাম চতুর্দিকে চড়িয়ে দিয়েছে। আশাকরি, এই মাদ্রাসায় সফলতার অগ্রযাত্র অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক হাঃ জাহাঙ্গীর আলম, মাওঃ সাইফুল আলম, মাষ্টার মোঃ হেলাল আহমদ, ক্বারী মোঃ আশরাফ আহমদ, হাঃ বদরুল ইসলাম, মাওঃ জুবায়ের হাসান প্রমুখ। Download News PhotoCard SHARES ধর্ম বিষয়: