দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুবারক র‍্যালী অনুষ্ঠিত

Desk Desk

News

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার হলরুমে মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল উপজেলায় বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহর দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমানের সঞ্চালনায় ও দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা কাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে কয়েকশত মুসল্লী,আলেম উলামায়ে-কেরামের উপস্থিতিতে দোয়ারাবাজারের গুরুত্বপুর্ণ সড়কগুলোতে র‌্যালীটি প্রদক্ষীণ শেষে আলোচনা সভা শুরু হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমান আল ইসলাহ সংগঠনিক সম্পাদক ড.মাওলানা মইনুল ইসলাম পারভেজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু তাহির মোঃ খালিদ, উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জেলার আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল,দোয়ারাবাজার উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান আজাদ, দোয়ারাবাজার উপজেলা আল ইসলাহ সাবেক সভাপতি মাওলানা আব্দুল মুকিত,দোয়ারাবাজার উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন কর্মকর্তা মাওলানা জয়নাল আবেদিন, লতিফিয়া ক্বারী সোসাইটির দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাধারণ সম্পাদক, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ বুরহান উদ্দীন,ছাত্রনেতা আব্দুল গনি সোহাগ,মোঃ রুমন আহমদ,মুহাম্মদ আবু সুফিয়ান, হাফিজ মইনুল ইসলাম প্রমূখ।

কালামে পাক থেকে তিলাওয়াত করেন বাগানবাড়ী হাফিজয়া মাদ্রাসার ছাত্র রাজ উদ্দিন, নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন, জীবনপুর হাফিজয়া মাদ্রাসার ছাত্র তাজির আহমদ।