দোয়ারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা পরিষদের গোপনীয় সহকারি শফিকুর রহমান প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: