পাঁচ দিনের সরকারী সফরে মন্ত্রী ইমরান আহমদের সিলেট আগমন

Desk Desk

News

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

স্টাফ রিপোর্টার:-পাঁচ (৫) দিনের সরকারী সফরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট ৪ আসনের এমপি ইমরান আহমদ সিলেট এসেছেন। আজ মঙ্গলবার ১১ টা ৪৫ মিনিটের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করে।

বিমান বন্দরে অবতরণ করলে সিলেট আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিনি সিলেটের কোম্পানীগঞ্জ,গোয়াইনঘাট, জৈন্তাপুরের বিভিন্ন স্থাপন ও উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করবেন।

বিমান বন্দরে অবতরণ করলে সিলেট আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাহী ইমদাদুল হক,পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

(সি/স-২৭ অক্টোবর-তা/ই)