টুকের গাঁও আদর্শ ক্লাবের কমিটি গঠন,বিভিন্ন মহলের শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

স্টাফ রিপোর্টার:-টুকের গাঁও আদর্শ ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।টানা দ্বিতীয় বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাইসুল ইসলাম রাজন ও জাকির হোসেন।

টুকের গাঁও আদর্শ ক্লাবের কমিটি গঠন,বিভিন্ন মহলের শুভেচ্ছা

দুই (২০২০-২১) বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হচ্ছে সিনিয়র সহ-সভাপতি সেলিম খন্দকার, সহ-সভাপতি রুমেল আহমেদ,সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ও জুয়েল আহমদ, অর্থ সম্পাদক আশিক মিয়া, ক্রিড়া সম্পাদক খাইরুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মোর্শেদ মিয়া,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব (বাবু),প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, কার্যকরী সদস্য ওবায়দুল ইসলাম ও কামরুজ্জামান (কালন)

টুকের গাঁও আদর্শ ক্লাবের কমিটি গঠন,বিভিন্ন মহলের শুভেচ্ছা

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ০৯ টার সময় টুকের গাঁও আদর্শ ক্লাবের আহবায়ক রফিকুল ইসলামসহ ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি কর্তৃক স্বাক্ষরিত নতুন এই কমিটির অনুমোদন দেন।

টুকের গাঁও আদর্শ ক্লাবের কমিটি গঠন,বিভিন্ন মহলের শুভেচ্ছা

এর আগে কমিটি গঠনের লক্ষে উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইমরান আহমদ ভবনে উক্ত ক্লাবের আহবায়ক কমিটির এক সভার আয়োজন করা হয়।

আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক মোস্তফা জালালের সঞ্চালনায় আমন্ত্রীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন  ইয়াকুব আলী, সফর মিয়া,মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

এছড়াও আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক ডা. উয়াহিদ রেজা,যুগ্ম আহবায়ক ও কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির জুয়েল,মিজানুর রহমান সেলিম ও হোসাইন আলী।

এছাড়াও সংগঠনের শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও টুকের গাঁও আদর্শ ক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ বলেন,কোম্পানীগঞ্জের প্রতিদন্ধিতাপূর্ণ ক্রীড়া জগতের প্রশংসনীয় একটি প্রতিষ্টানের নাম টুকের গাঁও আদর্শ ক্লাব।এই ক্লাবটি উপজেলার ক্রীড়ামোদীদের প্রথম পছন্দ।১৯৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্টার পর থেকে দীর্ঘ ২৬ বছর পর্যন্ত উপজেলার ক্রীড়া সংগঠন গুলোর মধ্যে প্রতিদন্ধিতাপূর্ণ ভাবে শ্রেষ্টত্ব ধরে রেখেছে।সামাজিক কর্মকান্ডেও এই ক্লাবের নের্তৃবৃন্দরা যথেষ্ট অবদান রেখেছে। আমি আসা করবো আজকের নব গঠিত কার্যকরী কমিটির সকল সদস্যরা ক্লাবের অতিত সুনামের ন্যায় ভবিষ্যতেও যেন এই ধারা অব্যাহত রাখতে পারে।নব গঠিত কমিটির সকল সদস্যসহ আমার প্রিয় সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করি।

টুকের গাঁও আদর্শ ক্লাবের কমিটি গঠন,বিভিন্ন মহলের শুভেচ্ছা

এদিকে টুকের গাঁও আদর্শ ক্লাবের নব গঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তবৃন্দ।শুভেচ্ছা জানানো ব্যক্তিবর্গের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সফর মিয়া অন্যতম। এছাড়াও টুকের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মজনু মিয়া,সিনিয়র সহ সভাপতি রমজান আলী,সাধারণ সম্পাদক আব্দুল জলিল,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলকো সংবাদের সম্পাদক তারিকুল ইসলাম, দয়ার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ক্রিড়া সংগঠক রজন মিয়া,ভোলাগঞ্জ উদয়ন যুব সংঘের সভাপতি সাজ্জাদ হোসেন দুদু,পুরাতন জালিয়ারপাড় যুব সংঘের সভাপতি বাবুল আহমেদ বাবুল নব গঠিত কমিটির সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান।

(সি/স-২৭ অক্টোবর-তা/ই)