মন্ত্রী ইমরান আহমদ স্বস্ত্রীক করোনায় আক্রান্ত,দেশবাসীর কাছে দোয়া প্রার্থী

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

স্টাফ রিপোর্টার:-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে তেমন কোনো জটিলতা না থাকায় তারা বাসায় আইসোলেশনে আছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোনো রকমের উপসর্গ ছাড়াই বুধবার (৪ নভেম্বর) করোনা টেস্ট করিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন, শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই।

সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের চারদিন আগেই করোনা শনাক্ত হয়।

(সি/স-০৫ নভেম্বর-তা/ই)