ইমরান আহমদের করোনা মুক্তি কামনায় কোম্পানীগঞ্জ যুবলীগের দোয়ার আয়োজন Desk Desk News প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেট ৪ আসনের সাংসদ,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ স্বস্ত্রীক করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ।এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ, ১নং ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন শাখার সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ,সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন,যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,রাসেল আহমদ, সদস্য তজব আলী, জুয়েল আহমদ,জামাল আহমদ জামাল,জাফর দেওয়ান,দেলোয়ার মাহমুদ রিপন,আনোয়ার হোসেন।তেলিখাল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহান উদ্দিন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুব লীগের সিনিয়র সহ-সভাপতি হোসাইন আলী প্রমুখ। উল্লেখ্য,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে তেমন কোনো জটিলতা না থাকায় তারা বাসায় আইসোলেশনে আছেন। মন্ত্রী ইমরান আহমদ কোনো রকমের উপসর্গ ছাড়াই বুধবার (৪ নভেম্বর) করোনা টেস্ট করিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন, শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই। মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের চারদিন আগেই করোনা শনাক্ত হয়। (সি/স-০৬ নভেম্বর-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: