কুলাউড়ায় সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিক্সা কে কিছু নিয়মকানুন বেঁধে দিল উপজেলা প্রশাসন

Desk Desk

News

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিক্সাকে কিছু নিয়মকানুন বেঁধে দিল কুলাউড়া উপজেলা প্রশাসন।

আগামীকাল (৬ নভেম্বর) শুক্রবার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা পূনরায় চলাচল শুরু হবে কুলাউড়া উপজেলায়। কুলাউড়া পৌরসভার ভিতর শুধুমাত্র ২৫০ টি অটোরিকশা চলবে এবং সিএনজি স্ট্যান্ডে শুধুমাত্র একলাইনে সিএনজি স্ট্যান্ড করতে হবে।

এই তথ্য নিশ্চিত কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সফি আহমেদ সলমান।

পৌরসভার ভিতর চলাচলের জন্য যে ২৫০ টি অটোরিকশা নির্ধারিত করা থাকবে তারা পৌরসভার বাইরে যেতে পারবে না এবং পৌরসভার বাইরের জন্য যে রিকশা নির্ধারণ থাকবে তারা পৌরসভার ভিতর প্রবেশ করতে পারবেনা। এমন নীতিমেনে চলে আগামীকাল থেকে অটোরিকশা ও সিএনজি পূনরায় কুলাউড়ায় চলাচল শুরু হবে।

আজ বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় কুলাউড়া উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত চুড়ান্ত হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. গোলাম কাওছার দস্তগীর, কুলাউড়া পৌরসভার মেয়র শফিউল আলম ইউনুছ ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান। এছাড়া সিএনজি অটোরিক্সার পক্ষে উপজেলা সভাপতি আলী হোসেন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সোহাগ মিয়াসহ ৫ শ্রমিক নেতা এবং ব্যাটারি চালিত অটোরিক্সার সভাপতি ইসলাম উদ্দিন আকাশ ও সাধারণ সম্পাদক ছদরুল আলমসহ ৫জন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।

 

(সি/স-০৫ নভেম্বর-তা/ই)