কোম্পানীগঞ্জে জাকারিয়া হত্যাকান্ডে জড়িত দুই আসামী গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে জাকারিয়া নামে এক যুবক খুনের ঘটনায় অন্যতম প্রধান আসামী আশিক মিয়া (১৮) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আশিক মিয়া উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের কালা মিয়ার ছেলে।এছাড়া এর আগে সাহাব উদ্দিন নামের এক আসামীকে গ্রেফতার জিজ্ঞাসাবাদ করলে আশিক মিয়ার নাম বেরিয়ে আসে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টায় নিজ বাড়ি থেকে পুলিশ আশিক মিয়াকে গ্রেপ্তার করে। এরপর আজ শুক্রবার (৬ নভেম্বর) তাকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক লায়লা মেহের বানুর আদালতে হাজির করলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। ঘটনায় জড়িত অন্যান্য আসমীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সেলসম্যান জাকারিয়া থানা বাজার থেকে টুকের বাজার যাওয়ার পথে কোম্পানীগঞ্জ ইসলামপুর কবরস্থান সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। ওইদিন মটর সাইকেলে আসা তিন যুবক জাকারিয়ার গতিরোধ করে পিঠের বাম পাশে ছুরিকাঘাত করে নগদ বিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ গুরতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর জাকারিয়া মৃত্যুবরণ করে। নিহত জাকারিয়া নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আলীনগর গ্রামের শাহানুর আলমের ছেলে বর্তমানে কোম্পানীগঞ্জ থানাধীন তৈমরনগর এলাকায় বসবাসরত ছিলেন। এ ঘটনায় নিহতের মামা ছগির আহমদ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে প্রথমে ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা খুনের ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তার করতে থানা পুলিশ সহ ডিবিকে নির্দেশ প্রধান করে। এর প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল নজরুল ইসলাম পিপিএম এবং অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশ এবং ডিবির একাদিক টিম আসামীদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত নয়টার সময় ঘটনার অন্যতম আসামী জাকারিয়া কে গ্রেপ্তার করে পুলিশ। (সি/স–০৬ নভেম্বর-তা/ই) SHARES অপরাধ বিষয়: