হবিগঞ্জে বাসচাপায় ৪ যাত্রী সহ ৬ জন নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ প্রেস বক্স:-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানা গেছে। সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটগামী বিআরটিএ পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শিমুল মোহাম্মদ পলাশ বলেন, আমরা ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে একজন নারী। গাড়ির ভেতরে আটকে থাকা আরও দুইটি মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। (সি/স-০৭ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: