সালুটিকরে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২ সিলেট-ভোলাগঞ্জ সড়কের সুন্দ্রগাঁও নামস্থানে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী একটি মাইক্রোর ধাক্কায় আজির উদ্দিন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজলার সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাটের সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আজির উদ্দিনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ থানায় রয়েছে। আইনানুগ ব্যবসা গ্রহণ শেষে পরিবারের কাজে হস্তান্তর করা হবে। Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: