কোম্পানীগঞ্জে বৃদ্ধাকে চাপা দিলেন অটোরিকশা

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা চাপায় রাবেয়া বেগম (৭০) এক বয়বৃদ্ধা আহত হয়েছে। আহত মহিলার বাড়ি দক্ষিণ বুরদেও গ্রামে।

সূত্রে জানা যায়, বুধবার সন্ধা সারে ছয়টায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের হবির দোকান নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা চাপায় আহত হোন তিনি।

আহত মহিলা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।