গৌড়করণ মাদ্রাসার হিফজ শাখায় কোরআন শরিফ বিতরন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ মারজান আহমদ কুলাউড়া থেকে:মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ২ নং ভুকশিমইল ইউনিয়নের অন্তর্গত হাকালুকি হাওর পারের স্বনামধন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান গৌড়করন নুরুল ইসলাম আলিম মাদ্রাসার (হিফজ শাখায়) পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) দুপুর ০২ টায় মাদ্রাসার অফিস কক্ষে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন গৌড়করণ আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মো,শফিকুল ইসলাম জাহেদ প্রধান মেহমান হিসাবে উপস্তিত ছিলেন, সিলেট শহরের আমম্বরখানাস্হ এপেক্স শো-রুমের সত্বাধিকারী,রোমান আহমেদ, গৌড়করন যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি আবুল কাশেম সোহেল। আর উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সহ অন্যান্য শিক্ষক ও এলাকার ব্যক্তি বর্গ। (সি/স-০২ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: