কোম্পানীগঞ্জে ছাত্রলীগের কমিটিতে যেন পারিবারিক কোটাধারীরা স্থান না পায় শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১ হাসান মাহমুদ:-অনেকটা রাজনীতি থেকে বাহিরে মাঝে মধ্যে সুশীল ছাত্রলীগের আনাগোনা দেখে সহ্য করতে পারিনা। আজ অনেক দিন পর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগকে নিয়ে লেখা- সাম্প্রতিক সময়ে ৬টি ইউনিয়নের মধ্যে ২টি’তে কমিটি আছে বাকী ৪টি ইউনিয়নে কমিটি নাই। তার মধ্যে ৩টি ইউনিয়নে কর্মী সম্মেলন সদ্যই সমাপ্তি হয়েছে। কমিটি হবে হচ্ছে শুনা যায়, হয় না। ইদানিং লক্ষে করে দেখলাম সুশীল ছাত্র নেতাদের আনাগোনা ছাত্রলীগ ইউনিয়ন কমিটিকে সামনে রেখে। বছর যায়,মাস যায় তবু তাদেরকে ছাত্রলীগের কোন প্রোগ্রামের দেখলাম না। এখন কমিটি কে সামনে রেখে সুশীল ছাত্রলীগদের চলছে বড় বড় নেতাতাদের ফোন কল ও লবিং, অবশ্য ফোন কল কিংবা লবিং আমার কাছে আসবে না কারন আমার পদবী’র আগে (সহ) শব্দ’টি যুক্ত। উপমহাদেশের সর্ব বৃহত্তম ছাত্র সংগঠন হিসাবে অ-যোগ্য দের দিয়ে কমিটি করবেন না। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ কে ধ্বংসের দিকে প্রবাহিত করবেন না। আমরা সবাই সবার পরিচিত সবাই কে পদ-পদবী দিয়ে খুশি করতেও পারবেন না উপজেলা ছাত্রলীগের (সভাপতি ও সাধারণ সম্পাদক) নীতিনির্ধারকদের কাছে আমার খোলা চিঠি, মাঠের কর্মীকে মূল্যায়ন করুন-সুশীল ছাত্র নেতাদের নয়। ছাত্রলীগ যেন কলংকিত না হয়,যেখানে থাকবে না কোন পারিবারিক কোটা। বর্তমান সময়ে উপজেলা ছাত্রলীগ যত’টা সফল , আপনাদের একটি ভূলে’র কারনে ততটা ব্যার্থও হতে পারে। আজকে হয়তো আপনারা আছেন উপজেলা ছাত্রলীগের কর্নধার হিসাবে। নতুনত্ব আসবে, সেই সময় হয়তো আপনাদেরও সফল’তার জন্য নামে’র পাশে যুক্ত হবে সফল শব্দটি। আমি ও আপনাদের (এখলাছ-ফারুক) পরিষদের একজন সহযোদ্ধা হিসাবে আপনাদের সফলতার জন্য গর্ববোধ করবো। নতুন নেতৃত্ব হোক আগামীদিনের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের শোষন মুক্তি’র হাতিয়ার। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।। এম হাসান মাহমুদ সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। কোম্পানীগঞ্জ,সিলেট। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: