গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবদুল গনি সাহেবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ Desk Desk News প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ গোলাপগঞ্জ উপজেলার ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সাহেবের যানাজার নামাজ ২৫ শে জানুয়ারি রোজ সোমবার বাদ আছর উনার বাড়ীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ হয়। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের ২ বারের নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সফিকুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, গোলাপগঞ্জ উপজেলা মডেল থানার এস আই হেলাল,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ,সাধারণ সম্পাদক আলী হোসেন। (সি/স-২৫ জানুয়ারী-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: