আওয়ামী আমলের সব সার ডিলার বাতিল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬ বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার সংসদ লবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচজন এবং বিরোধীদল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতিতে এ প্রস্তাব পাস হয়। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: