বালু-পাথর উত্তোলনের অভিযোগে ৫ জনের কারাবাস

Desk Desk

News

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ উপায়ে বালু ও পাথর উত্তোলন রোধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে ৫ জন আসামীসহ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানার ধলাই নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে হীরা লাল দাস (৩০), রবিউল মিয়া (২৫), পবীন্দ্র বিশ্বাস (২৫), মোহাম্মদ আলী হুসেন (১৮) ও আবু বক্কর (১৮)-কে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৪(খ), (ছ) ও (জ) ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান শেষে জেলহাজতে পাঠানো হয়।