বর্ণি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন পরিদর্শন করেন মন্ত্রী ইমরান আহমদ Desk Desk News প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ নোমান আহমেদ:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন সুনামধন্য বিদ্যাপিঠ বর্ণি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ২৫ জানুয়ারী সোমবার বিকাল ০৩ টার সময় বর্ণি উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ” সিলেট-৪ আসনের উন্নয়নের রূপকার ইমরান আহমদ (এম.পি) মহোদয়। উক্ত পরিদর্শন কার্য সম্পাদন কালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক, এড. হাবিবুর রহমান ভুট্টো, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সহ কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শন কালে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী বলেন,পর্যায়ক্রমে একাডেমিক ভবনটির চতুর্থ তলা পর্যন্ত কার্য সম্পূর্ণ করা হবে এবং একাডেমিক ভবনের যেকোনো এক তলায় একটি আইসিটি ল্যাবের ব্যবস্তা করা হবে। তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠান দশম ও দ্বাদশ শ্রেনী নিয়মিত এবং অন্যান্য শ্রেনীর জন্য সপ্তাহে একদিনের ক্লাসের ব্যবস্তা করে খোলার সম্ভাবনা রয়েছে । যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে অধ্যায়ন কার্য সম্পাদন করতে। (সি/স-২৬ জানুয়ারী-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: