রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব Desk Desk News প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১ সিলেটের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ প্রেসক্লাব পবিত্র রমজান মাসের সময়সূচির ক্যালেন্ডার প্রকাশনা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান চৌধুরী ও ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে ক্যালেন্ডার তুলে দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি মাসুক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক, সদস্য কবির হোসেন, মীর আল মুমিন, কবির আহমদ, মোস্তাক আহমদ রনি, জাহিদ হাসান, প্রমূখ। (সি/স-১৩ এপ্রিল-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: