লকডাউন নয় যেন ঈদের আমেজ বইছে কোম্পানীগঞ্জে Desk Desk News প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ টুকের বাজারে কঠোর লকডাউনের মধ্যেও উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। বাজারে মানা হয়নি স্বাস্থ্য বিধি কিংবা সামাজিক দুরত্ব। লকডাউন বাস্তবায়নে প্রশাসনের উপস্থিতি মাত্র ত্রিশ মিনিট স্থায়ী লক্ষ্য করা যায় এই বাজারে। আজ বুধবার সারাদেশে কঠোরভাবে সরকারঘোষিত লকডাউন পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় উপজেলার থানা বাজার, ভোলাগঞ্জ বাজারে প্রশাসনের সাময়িক একটি অভিযান দেখা যায়।অভিযানে এইসব বাজার পয়েন্টে কয়েকটি চার্জিং অটোরিকশার চাকা ফুটো করে অকোজ করতে দেখা যায়।পুলিশের উপস্থিতি শেষে আবারও জমে উঠে মানুষের সমাগম।মাস্ক বিহীন অবাধে চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মেনে চলা ফেরায় বুঝা যায় এখানে কার্যত কোনো লকডাউন নেই। বিকাল ৪ টা ১৫ মিনিটের সময়েও দেখা যায় টুকের বাজারে হাজারো মানুষ মাস্ক বিহীন অবাধে চলাফেরা করছে। সরেজমিনে টুকের বাজারে গিয়ে দেখাগেছে, বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই। কেউ মানছেন না সামাজিক দুরত্ব। গাদাগাদি করে ও গা ঘেষে ক্রয় বিক্রয় চলছে। ব্যবসায়ীদের কাছেও ছিলো না স্বাস্থ্য সুরক্ষার কোনও উপকরণ। স্থানীয়রা মনে করছেন, টুকের বাজারে হযবরল অবস্থা বিরাজ করছে। তারা কোন নির্দেশনা মানছে না। প্রশাসনের উপস্থিতি কম থাকার কারণে ব্যবসায়ীরা লকডাউনকে উপেক্ষা করছে। বিশেষ করে বাজারে মানুষের উপস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন হস্তক্ষেপ না করলে সরকারের সকল পদক্ষেপ ভেস্তে যাবে। সরকার নির্দেশিত বাজার ব্যাবস্থাপনা মানছে না কেউই। বেলা তিনটার পরে কাচা বাজারে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও ক্রেতা বিক্রেতা কেউই মানছেনা।এছাড়াও নিত্বপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসী ছাড়াও অপ্রোয়জনীয় দোকান গুলো পসরা সাজিয়ে সাধারণ মানুষ নিয়ে অঝতা আড্ডা দিতে দেখা যায়।বাজারের ইলেকট্রনিকস ও বিভিন্ন শপিং মল গুলো খোলা থাকতে দেখা যায়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুলের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি একশনে যাবেন বলে জানালেন। (সি/স-১৪ এপ্রিল-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: