কোম্পানীগঞ্জে অপহরণকারী গ্রেপ্তার : ভিকটিম উদ্ধার Desk Desk News প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ থানার একটি বালিকা নাদিয়া বেগম (১৬) অপহরণ মামলার আসামী হযরত আলী ওরফে অনিক (২০) নামের এক আসামীকে নরসিংদী জেলার মাধবী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার ও ভিকটিম নাদিয়া বেগমকে উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানার এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একটি টিম। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত শনিবার মধ্য রাতে নরসিংদী জেলার মাধবী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়। হযরত আলী ওরফে অনিক নরসিংদী সদরের ছেরেন্দা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন বলেন, সিনিয়র সহকারী প্রবাস কুমার সিংহ স্যারের নির্দেশনায় এবং ওসি কেএম নজরুল স্যারের সহযোগিতায় তথ্য প্রযোক্তির সর্বোত্তম ব্যবহারের মধ্যমে আমরা অভিযান চালাই। এ সময় সেখান থেকে আসামীকে গ্রেপ্তার করি এবং তার তথ্য অনুযায়ী ভিকটিম নাদিয়া বেগমকে উদ্ধার করি। ঘটনার শিকার ওই বালিকা (১৬) মা সামেলা বেগম বলেন, আমার মেয়েকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের জানান, অভিযুক্ত আসামী বিভিন্ন সময় ও তারিখে আমার মেয়েকে বিরক্ত করতে এবং প্রায় সময় জোর পূর্বক অপহরণ করিয়া নিয়ে যাবে বলে হুমকি দিয়ে আসছিল। গত ২০ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টায় আমার বসতগৃহে রান্নার কাজে ব্যবস্থ থাকার সুযোগে আমার মেয়েকে ফুসলিয়ে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বালিকার মা সামেলা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। সেই মামালায় আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। (সি/স-২৬ এপ্রিল-তা/ই) SHARES অপরাধ বিষয়: