নজরুল ইসলামের মৃত্যুতে অখিল চন্দ্র বিশ্বাসের শোক

Desk Desk

News

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস।

এক শোকবার্তায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ছাত্রলীগ নেতাকর্মীরা।

এর আগে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় নজরুল ইসলাম মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৭ বছর। তার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামে। তার মৃত্যুর খবর শোনে বাসায় ছুটে যান কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। নজরুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন।

এদিকে শুক্রবার বেলা আড়াইটায় ঢালারপাড় স্কুল মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে তাকে পিতার পাশেই কবরস্থ করা হয়।

(সি/স-০৮ মে-তা/ই)