করোনায় গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

Desk Desk

News

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬০৮ জন।

বুধবার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার সকাল পর্যন্ত আক্রান্তদের নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনে দাঁড়িয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ১২ হাজার ২৪৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে একদিনে ১ হাজার ৯২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে করোনায় আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছেন সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা সর্বমোট ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।

(সি/স-১৯ মে-তা/ই)