ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ প্রচণ্ড তাপ্রবাহের কারণে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ উত্তপ্ত হয়ে উঠছে। এর থেকে চলতি সপ্তাহের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। যা থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’ যা চলতি সপ্তাহেই সুন্দরবনে আছড়ে পড়তে। ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘূর্ণিঝড় আগামী ২৩ থেকে ২৫ মের মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই জানায়, ঘূর্ণিঝড়টি এ মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এ ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা জানান, জলবায়ু সংকটের প্রভাবেই বিশ্বজুড়ে আবহাওয়ার এমন বিরূপ প্রতিক্রিয়া। এ সুপার সাইক্লোন আম্পানের মতো ভয়ংকর রূপ নিয়ে ফের তছনছ করে দিতে পারে। আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন তারা। (সি/স-১৯ মে-তা/ই) SHARES বিশেষ সংবাদ বিষয়: