তাহিরপুরে নতুন এসিল্যান্ডের যোগদান

Desk Desk

News

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২১

তাহিরপুর প্রতিনিধি:-সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চার মাস পদ শূন্য থাকার পর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৩৬ তম ব্যাচের বিসিএস প্রসাশন ক্যাডারের এই কর্মকর্তা।
রবিবার (১১ জুলাই) তাহিরপুরে এসিল্যান্ড হিসেবে মো.আলাউদ্দিন যোগদান করেন।
তাহিরপুর উপজেলায় যোগদান করার পুর্বে তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।৩৬ তম ব্যাচের বিসিএস প্রসাশন ক্যাডারের এই কর্মকর্তা এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির,নবাগত সহকারী কমিশনার (ভুমি) যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

(সি/স-১২ জুলাই-তা/ই)