কোম্পানীগঞ্জে কর্মহীন ৫০ নৌ শ্রমিককে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান Desk Desk News প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন,আসন্ন ঈদ উল আজহায় ৫০ টি নিরন্ন,অসহায় হতদরিদ্র ও কর্মহীন নৌশ্রমিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়া হবে। বৃহস্পতিবার বিকাল ০৫ টার সময় ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন নৌকা ঘাটে কর্মহীন নৌশ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এই কথাগুলো বলেন। এসময় অসহায় কর্মহীন ৫ জন পাথর শ্রমিকের মাঝে ব্যাক্তিগত আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল। এছাড়াও সাদা পাথর পর্যটন নৌকা ঘাট এলাকার আশে-পাশে অসচ্ছল স্বল্প আয়ের মানুষের মাঝেও ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, খাদ্য সহকারী তরুণ অধিকারী, কোম্পানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি মানুষ।। (সি/স-১৫ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: