কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল’র ঈদ শুভেচ্ছা Desk Desk News প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১ কোম্পানীগঞ্জ উপজেলা বাসিকে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল। ঈদ শুভেচ্ছা বাণীতে মহামারী করোনা ভাইরাস থেকে কোম্পানীগঞ্জ উপজেলা বাসী সহ দেশবাসীর মুক্তির প্রার্থনা করেন তিনি। এছাড়াও ঈদের আনন্দ যেন বেদনায় রূপ না নেয় সে দিকে বিশেষ খেয়াল রাখার জন্য বলেন এবং সকলকে সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন তিনি। মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায় তিনি এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,”প্রিয় কোম্পানীগঞ্জবাসী”। পবিত্র ঈদ-উল-আজহা মুসলমান জাতির জন্য এক স্মরনীয় ত্যাগের শিক্ষা। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এবং ঈদ-উল-আজহা এর শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক। কোরবানির আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক, মহামারী কোভিড-১৯ থেকে কোম্পানীগঞ্জবাসী মুক্তি পাক, এই প্রত্যাশায় সবাইকে ঈদ মোবারক। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। তিনি বলেন, সবাই সাধ্যমতো সেরা পশু কুরবানি দেবেন ঈদে। তবে এবার উৎসবের আমেজ ম্লান করে দিয়েছে করোনা আতঙ্ক। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৩২৫ জনে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে। করোনা ভাইরাসে স্বজনহারা মানুষের ঘরে আসবে না ঈদের আনন্দ। আবার শহর থেকে যারা নিজ নিজ এলাকা ও গ্রামে গিয়েছে, তাদের ঈদের খুশি ম্লান করেছে মহাসড়কে তীব্র যানজটসহ যাত্রাপথে বিভিন্ন ধরনের মহা ভোগান্তি। আমরা স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করবো।আসুন সরকারী নির্দেশনা মেনে ঈদ উদযাপন করি,নিজেকে সুরক্ষিত রাখি। তিনি আবারো বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি। আনন্দ যেন বেদনায় রুপ না নেয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন”। ঢাকা থেকে অথবা দূর থেকে অনেক মানুষ ঈদ-উল-আজহার ছুটিতে কোম্পানীগঞ্জে আসছেন। তাই নিজ, দেশ ও জাতীর স্বার্থে আমাদের সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে হবে। (সি/স-২০জুলাই-তা/ই) SHARES ঈদ শুভেচ্ছা বিষয়: