সাদা পাথর পর্যটন কেন্দ্রে স্থানীয় ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে: মন্ত্রী ইমরান আহমদ

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি শুক্রবার সকাল ১১টায় ভোলাগঞ্জ ১০ নম্বর পর্যটন এলাকায় উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন।

এরপর পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে সাদা পাথর পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

 

সিলেট জেলার সহকারী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কবীর, সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম, গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিং, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অকিল চন্দ্র বিশ্বাস,আইন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি শামসুল আলম সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী,উপজেলা ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।