বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, ইউএনও লুসিকান্ত হাজং শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২ নিজস্ব প্রতিবেদক:-বাঙ্গালীদের উপর ২৩ বছর পাকিস্তানি শোষণ উৎপীড়ন আর পুজিপতি চিন্তাধারা ভেঙে দিতে একাত্তর সৃষ্টি হয়েছিল। সেই পাকিস্তানি শোষকেদের বিরুদ্ধে ৭ কোটি বাঙ্গালীর পক্ষে একমাত্র প্রতিনিধিত্ব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,দিয়েছিলেন মুক্তির ডাক। ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহিদ আর ৫ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে জন্মছে আমাদের এই বাংলাদেশ। তিনি আরও বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বুধবার ০২ মার্চ বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে আলোচনা সভায় এক কথাগুলো বলেছেন নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও ফাইজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আবুল হোসেন সফি উদ্দিন রেণু,১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, সাংবাদিক তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চান মিয়া, ফাইজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ থানা ইনচার্জ কেএম নজরুল, উপজেলা নির্বাচন অফিসার জৈবুন্নাহার বেগম, শিক্ষা অফিসার জহিরুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, উপজেলা আইসিটি অফিসার নাঈম আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, ২নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ অসিত চন্দ্র দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ সাংবাদিক কবির ও নোমান আহমদসহ দুইশতাধিক ব্যক্তি। এরপর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। SHARES গণমাধ্যম বিষয়: