কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২ নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগঞ্জে প্রবাসীদের আর্থিক অনুদানে ও কোম্পানীগঞ্জ সমাজকক্যাণ প্রবাসী পরিষদের উদ্যোগে শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী স্কুল ব্যাগ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪ শতাধিক অসচ্ছল ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণের অংশ হিসেবে ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৫ মার্চ দুপুর ২ টার সময় ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে উপহারস্বরুপ শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম ঠান্ডা মিয়ার সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এমরান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাসুক আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন সংগঠনের বাস্তবায়ন কমিটির সদস্য ফজলুল হক কদর। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক তারিকুল ইসলাম,সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ঠান্ডা,কাতার শাখার সভাপতি আব্দুল্লাহ,ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক আবুল বশর ও দিপক চন্দ্র সরকার,বিজিবি সদস্য রুবেল আহমেদ প্রমুখ । এছাড়াও স্কুল ব্যাগ বিতরণের সময় বিদ্যালয়ের মাধ্যমিক ও কলেজ শাখার দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: