কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

 

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়। গত ১৭ই মার্চ দুপুর ২ টা সময় ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ও মাওলানা মুফতি সিকান্দর আলীর সভাপতিত্বে এবং মাওলানা মুশতাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি এ্যাড. মাওলানা মুহাম্মদ এহসান উদ্দীন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ইসলামিক ফাউন্ডেশন কোম্পানীগন্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার মুফতি আব্দুল আজিজ,
জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা
জালাল উদ্দীন ভুঁইয়া, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, জেলা অর্থ সম্পাদক মাওলানা আকমল হুসাইন। উপজেলা ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা ফজলুর রহমান।

সভায় মাওলানা হাফিজ মাসুম আহমদ-কে সভাপতি ও মাওলানা মুস্তাক আহমদ-কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হচ্ছে সহ সভাপতি-মাওলানা ফখরুদ্দীন,মাওলানা মুজিবুর রহমান,মাওলানা নুর উদ্দীন, সহ সাধারন সম্পাদক মাওলানা আব্দুশ শহিদ,সাংগঠনিক মাওলানা শফিকুল হক, সহ সাংগঠনিক মাওলানা আতিকুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহ দপ্তর সম্পাদক এস. এম. হাবিবুর রহমান,প্রচার সম্পাদক মাওলানা মু.আবুল হোসাইন, সহ প্রচার সম্পাদক মাওলানা খাইরুল আমিন,শিক্ষা ও সাহিত্য সম্পাদক- মাওলানা ফারুক আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক- মাওলানা আহমদ ইয়াকুব, সহ সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ শাহ আলম।

নির্বাহী সদস্যরা হচ্ছেন ১. মাওলানা ওলিউর রহমান,২.মাওলানা আব্বাস উদ্দিন,৩.মাওলানা আব্দুল আলী,৪.মাওলানা আল আমীন,৫.মাওলানা আস আদুজ্জামান,৬.মাওলানা ডা. আব্দুল খালিক,৭.মাওলানা হেলাল আহমদ দুলাল, ৮.হাঃ কাওছার আহমদ, ৯.মাওলানা ফারুক আহমদ প্রমুখ।