কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাথে নবাগত ওসি সুকান্ত চক্রবর্তীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২ কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাথে মত বিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী। রোববার বেলা সাড়ে ১২ টায় কোম্পানীগঞ্জ থানা কমপ্লেক্স ভবনে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। সভায় কোম্পানীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, সদস্য তারিকুল ইসলাম, এখলাছ আলী, কবির হোসেন, সোহরাব আহমদ, কবির আহমদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু। নবনিযুক্ত অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশ এবং সাংবাদিক একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। ভুল ত্রুটি সকলের হতে পারে,কিন্ত সবকিছু একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে তার সমাধান করার ও আশ্বাস প্রদান করেন তিনি। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ জয়নাল আবেদীন, নোমান আহমদ, লিটন মাহমুদ, ইয়ামিন আরাফাতসহ অন্যান্যরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজলের স্থলাভিষিক্ত হোন নবাগত সুকান্ত চক্রবর্তী। এরপূর্বে তিনি ওসমানীনগর সার্কেল অফিসের পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। এরপর দুপুর ২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও লুসিকান্ত হাজংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: