গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত সৈয়দ হেলাল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২ সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট থেকে: করোনা ভাইরাসজনিত মহামারির কারণে প্রায় দুই বছর পর গোয়াইনঘাটে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৯। বাঙালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাংলা নববর্ষ ১৪২৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পহেলা বৈশাখ ১৪২৯ গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। নতুন বর্ষ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনে বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুধিজন, মিডিয়া ব্যক্তিগণ, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংস্কৃতিমনা ব্যক্তিদের নিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলা নববর্ষ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পহেলা বৈশাখ উদযাপনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সুশান্ত কুমার, প্রশাসনিক কর্মকর্তা মো: শফিকুল ইসলাম সহ আরো অনেকে। উপস্থিত বক্তরা মঙ্গল শোভাযাত্রাকে world heritage হিসেবে স্বীকৃতির লক্ষ্যে এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। SHARES গণমাধ্যম বিষয়: