দোয়ারাবাজারে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল তালাবদ্ধ,পালিত হয়নি মুজিবনগর দিবস শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা প্রশাসন পালন করলেও দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল এন্ড কলেজে পালন করা হয়নি (১৭মার্চ) ঐতিহাসিক মুজিবনগর দিবস। সরেজমিনে গেলে প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকতে দেখা যায়। এতে স্থানীয় সচেতন মহল চরম ক্ষুব্ধ। এবিষয়ে বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ মুটোফোনে জানান, প্রজ্ঞাপনের চিঠিটা বেশি আগে দেওয়া হয়েছে এ বলে কল কেটে দেন। তিনি দিবস পালন করতে অক্ষম সিলেট থেকে এসে কলেজ চালানো ওনার জন্য কষ্টকর। দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া মুটোফোনে জানান, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি কেন দিবসটি পালন করেননি এবিষয়ে অধ্যক্ষকর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: