কানাইঘাট সীমান্ত দিয়ে প্রতিদিন আসছে ভারতীয় গরু-মহিষ

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মে ১, ২০২২

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী ঢোনা সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধভাবে ভারতীয় গরু মহিষ আসছে। কানাইঘাট উপজেলাটি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাধে কিছু কুচক্রী মহল ভারত থেকে প্রতিদিন অবাধে গরু-মহিষ বাংলাদেশে নিয়ে আসছে। আর এই সব গরু মহিষ ভারত থেকে নিয়ে আসার পর রাখা হয় বাংলাদেশের ঢোনা সীমান্তের আসে-পাশের বাড়িতে।

গরু মহিষদের শরীরে বিশেষ ড্রাগস প্রয়োগ করে মাতাল করে হাটু গেড়ে উচু নিচু পাহাড় দিয়ে বিভিন্ন ভাবে তাদের ব্যঘাত ঘটিয়ে নিয়ে আসা হয় বাংলাদেশে ঢোনা সহ আরও কয়েকটি জায়গায় আর ঐ জায়গা থেকে গরু নিয়ে আসা হয়।

আবার এখান থেকে গরু-মহিষদের নিয়ে আসা হয় মন্তাজগঞ্জ বাজার দিয়ে সড়কের বাজারে নিয়ে আসা হয়। ঐসকল গরু মহিষদের নিয়ে আসতে আসতে মধ্যখানে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের গরুর বাজারের সিট দিয়ে এই গরু বিক্রি করা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠায়। অনুসন্ধানে এইসব তথ্য বেরিয়ে আসে।