সিলেট জেলা পরিষদ ৬নং ওয়ার্ডবাসীকে ইমরান জাকিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, মে ৩, ২০২২

 

সিলেট জেলা পরিষদ ৬নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদ-উল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

তিনি আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদ-উল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সিলেট জেলা পরিষদ ৬ নং ওয়ার্ড বাসী ও সারাবিশ্বের মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সারাবিশ্বের মুসলিমসহ সকল ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। বিজ্ঞপ্তি