৭নং নন্দীরগাঁও ইউনিয়ন বাসীকে কামরুল হাসানের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, মে ৩, ২০২২

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দীরগাঁও ইউনিয়ন বাসীকে ঈদ উল ফিতারের শুভেচ্ছা জানিয়েছেন কামরুল হাসান।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান বলেন, ঈদ-উল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, ৭নন্দীরগাঁও ইউনিয়নের প্রতিটি গ্রামে, সারা উপজেলায়। এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদ-উল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ ৭নং নন্দীরগাঁও ইউনিয়নসহ গোয়াইনঘাট উপজেলা- এ প্রত্যাশা করি।