জাফলংয়ে পর্যটকদের উপর হামলা: দুইজন গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ৫, ২০২২ গোয়াইনঘাটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিনঘন্টা পার হতেই আসামীদের গ্রেফতার করতে সক্ষম গোয়াইনঘাট পুলিশ। বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, গোয়াইঘাটের পন্নগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের পুত্র লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ও ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মোঃ সেলিম আহমেদ (২০)। গোয়াইনঘাট সার্কেল (সিনিয়র সহকারী পুলিশ সুপার) প্রবাস কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের থানায় নেওয়া হয়েছে। এছাড়াও জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: