দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, মে ৮, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি:দোয়ারাবাজারে ভ্রাম্যমান আদালতে ১লাখ পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ভূয়া ডাক্তার এবং অবৈধ ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটের নূর মেডিকেল হলের ড্রাগ লাইসেন্স না থাকায় এবং স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বিষপানের বিভিন্নরোগীকে মোটা অংকের চুক্তি করে অপচিকিৎসা করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য রফিকুল ইসলাম কলাউড়া মার্কেটে দীর্ঘদিন ধরে ফার্মেসী ব্যবসা করে আসছেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার কুসুমপুর গ্রামের বাসিন্দা মৃত আবদুল মালেকের পুত্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ফার্মেসী ব্যবসার নামে এলাকায় একটি সিণ্ডিকেট তৈরী করে মোট অংকের চুক্তিভিত্তিক চিকিৎসা করেন। তার ফার্মেসী ব্যবসার কোন লাইসেন্স নেই। ইতোমধ্যে বিষপানের রোগীকে চিকিৎসা করতে গিয়ে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। শুক্রবার বিষপানের এক মহিলাকে হাসপাতালে না পাঠিয়ে নিজেই চিকিৎসা করতে গেলে রোগী মৃত্যুবরণ করে। ওইদিন একই ইউনিয়নের বাংলাবাজারের জেএস ফার্মেসীতে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলে ৫ হাজার টাকা, মা-মণি মেডিকেল সেন্টারে ৫ হাজার টাকা এবং শাহজালাল ফার্মেসীতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সাথে ছিলেন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু সালেহীন খাঁন, দোয়ারাবাজার থানার এসআই পান্না লাল দে, স্বাস্থ্য পরিদর্শক মৃদুল চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, বাংলাবাজার ফার্মেসী এসোসিয়েশনের সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম তালুকদার প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: