কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। রোববার (১৪ মে) দুপুর দেরটার সময় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের এম সাইফুর রহমান কলেজ পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত শিশু বুড়দেও গ্রামের ফিরুজ মিয়ার মেয়ে ফরিদা (০৮)। সূত্রে জানা যায়,ঢাকা মেট্রো ট ১৬-৭৪৩১ নাম্বারবাহী ট্রাকটি অন্য আরেকটা ট্রাককে অতিক্রম করতে করতে গেলে ফুটপাতে দাঁড়িয়ে থাকায় শিশুটিকে চাপা দেয়। ঘাতক ট্রাক ড্রাইভার কতৃক আহত শিশুটিকে চিকিৎসার জন্যে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতৃব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। শিশুটির মৃত্যুর খবর শুনার পরপরই ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকটি কোম্পানীগঞ্জ থানায় জব্দ করা হয়। ঘটনার পরপরই সিলেট জেলা ট্রাক,পিকআপ, কাভার্ড ভ্যান ড্রাইভার শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া সহ থানা পুলিশ কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রমিক নেতা নুর মোহাম্মদ প্রতিবেদককে জানান, দ্রুতগতিতে ট্রাক চালাতে গিয়ে শিশুটি চাপা দিয়েছে ড্রাইভার। এইসব বিপদগামী ড্রাইভারদের কারনেই রাস্তায় শিশুরা নিরাপদ না। Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: