গুরুতর দগ্ধ ৭ জনকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুন ৫, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণে গুরুতর দগ্ধ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুই কর্মীসহ সাতজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। তাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে এবং বাকি পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ রোববার বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে (এয়ার অ্যাম্বুলেন্সে) তাঁদের ঢাকায় আনা হয়। এই সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার কথা।