বরম ছড়া পবসস এর বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

বরম ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাঝেরগাঁওস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত্বব্য সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রবের সঞ্চালনায় সভা কার্যক্রম উদ্বোধন করেন সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম ও উপজেলা এলজিইডির জেনারেল ফ্যাসিলেটর রতন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ সভাপতি সনজিত কুমার সিংহ, ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক শাহাব উদ্দিন, স্থানীয় মুরুব্বি করুনা মোহন দে, সমিতির সহসভাপতি আব্দুল মালিক, কোষাধ্যক্ষ আতাউর রহমান, ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, নন্দ কুমার সিংহ,শফিকুর রহমান,রহমত আলী,মিনারুল হক,মহিলা সদস্য, স্মৃতি রানী দে,শীলা রানী দে,মমতা সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা সামছুল ইসলামসহ সমিতির শতাধিক সদস্য।

বরম ছড়া পবসস এর বার্ষিক সভা অনুষ্ঠিত

উল্লেখ্য উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের মাঝেরগারগাঁ,বরম সিদ্দিপুরসহ আশে পাশের কয়েকটি গ্রামের কৃষকদের সমন্বয়ে বরম ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ প্রতিষ্ঠা করেন ফয়জুর রহমান। সমিতি প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার পতিত কৃষি জমিতে ফসল উৎপাদনে প্রধান সমস্যা পানি সঙ্কটে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন সমিতির প্রতিষ্ঠাতা ফয়জুর রহমান। বর্তমানে সমিতিতে ৪০৩ জন সদস্য রয়েছে এবং তাদের জমানো ৭ লক্ষাধিক টাকা ব্যাংক ডিপোজিট হিসেবে সঞ্চিত রয়েছে। এছাড়াও উত্তর সিলেটের কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধকরণে বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে আসছে।

বরম ছড়া পবসস এর বার্ষিক সভা অনুষ্ঠিত