সিলেটে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নাসির উদ্দিন খাঁন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২ সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। শনিবার রাতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় নাসির খাঁনের দলীয় মনোনয়নটি চূড়ান্ত করা হয়। গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভার একটি সূত্র জানায়, প্রার্থীদের তালিকা পর্যালোচনা শেষে মনোনয়ন বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের এই ত্যাগী নেতা এডভোকেট নাসির উদ্দিন খাঁনকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়। এ বিষয়ে দলীয় মনোনয়ন পাওয়া এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেন, এই মুহুর্তে আমি সকলের দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা চাই। উলেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহন ১৭ অক্টোবর। Download News PhotoCard SHARES রাজনীতি বিষয়: